রইল নিমন্ত্রণ,
যদি কোন একদিন স্মৃতির তাড়না ,
নিয়ে আসে তোমাকে আমার দ্বারে।
সুবর্ণ কাক ভোরে ,
রেখে গেছি আমার ঠিকানা -
রেখে গেছি আমার ঠিকানা -
অনন্ত দিগন্তের প্রভাত মাঝে
তৃণ প্রান্তরে অপরাহ্ণর সাঁঝে ,
নদী যেথা সাগরে মেশে -
পাবে আমায় সেথা পথিক বেশে !
ফাগুন হাওয়ার দমকা বাতাসে -
আরণ্যকের শীতল শ্বাসে ,
জনহীন সৈকতে বালুকা বেলায়
দেখব ঢেউ একলা দাড়ায় -
মধ্য রাতের পূর্ণিমায় ,
জ্যোৎস্না যেথায় মাখিয়ে যায়।
হব আমি বিরাজমান মুক্ত আকাশে -
হব আমি বিরাজমান মুক্ত আকাশে -
রইল নিমন্ত্রণ ,
যদি কোনদিন আসিও আমার ঘরে ,
তবে তোমাকে সঙ্গ করে ,
ছেড়ে দেব ঘাটের তরী
দিকচক্রবাল বেষ্টন করি -
যাব নিয়ে দেবতাদের স্বপ্ন-পুরী ,
রইল নিমন্ত্রণ -

দারুন লেখনী
ReplyDelete